পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে কিশোর গ্যাং ও কিশোর অপরাধের সবচেয়ে বেশি বিস্তার ঘটে। ২০১৯ সালের বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর ‘০০৭’ গ্যাংয়ের ঘটনা দেশজুড়ে আলোচনায় আসে। পরবর্তী সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিস্তার দৃশ্যমান হয়।