মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
| ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ: ০৫:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেড নিউজ, ঢাকা:
ভাদ্র মাসের ২৯ তারিখ আজ। গরমে যখন অতিষ্ঠ জনজীবন তখন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী ও কর্মমুখী লোকজন।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আকাশ ভেঙে হঠাৎ বৃষ্টি নামে। টানা দেড় ঘণ্টা ধরে বৃষ্টি ঝরে। সকালের ব্যস্ত সময়ে হঠাৎ এই বৃষ্টিতে কর্মমুখী মানুষ ও পথচারীরা বিপাকে পড়েন। অনেকে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজে অফিসে যান।
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টি নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। তবে বৃষ্টির কারণে যানবাহন ঠিক মতো না পাওয়ায় অনেককে বিপাকে পড়তে হয়।
এদিকে, আবহাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য বলছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও এ ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
শীর্ষ সংবাদ: