ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

প্রকাশ: ০৫:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

জেড নিউজ, ঢাকা: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: